ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম
X

পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কাউখালী উপজেলার কে.জি. ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আরিফ বিল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝