ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টি-টোয়েন্টির এলিট ক্লাবে ডি কক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ পিএম
X
Advertisement

১১তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টির এলিট ক্লাবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ১২ হাজার রান আছে কেবল ১০ জন ব্যাটারের। 

তবে রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে ঢুকে পড়েছেন ডি কক। বৃহস্পতিবার রাতে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টে ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

টি-টোয়েন্টিতে ৪৩০ ম্যাচে ৪১৬ ইনিংস খেলে ডি ককের রান এখন ১২ হাজার ১১৩। তার ঠিক ওপরেই আছেন ভারতের রোহিত শর্মা। ৪৬৩ ম্যাচের ৪৫০ ইনিংসে রোহিতের রান ১২ হাজার ২৪৮ রান।

এই তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটারের নামের পাশে ১৪ হাজার ৫৬২ রান। সেরা তিনে থাকা পরের দুই ব্যাটার হলেন একই দলের কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪ হাজার ৪৪৯ রান)।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement