ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১১:১৬ এএম
X

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে জামালপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিছিলটি শহরের সকাল বাজার থেকে শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির সদর আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি সরিষাবাড়ী আসনের এমপি প্রার্থী অ্যাড. আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, শহর আমির আল ইমরান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাড. আছিমুল ইসলাম প্রমুখ।

বক্তারা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়সারা কর্মকাণ্ডে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ের কথা জানান।

জেডজে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝