ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৬:৪২ পিএম
X

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, তিনি খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, শহরকে সুন্দর পরিবেশসমৃদ্ধ ও একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। তরুণ সমাজকে চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।

সোমবার নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তি ও ৭ নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করেছে, আর এই নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশাও অনেক। একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করব।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত খুলনা গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি উপড়ে ফেলতে হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আল জামালসহ থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝