ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
X

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২৪টি স্টলে শিক্ষার্থীরা হরেক রকম পিঠার পসরা সাজায়। এতে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট পরিচালিত পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক সফিউল আলম টিপু, মাদ্রাসার মুহতামিম মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ফলে তারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও তার স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে দলগত কাজের আনন্দ ও গুরুত্ব তারা উপলব্ধি করতে পারছে। তারা চান, প্রতিবছর এমন আয়োজন করা হোক, যাতে বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে পরিচিত হওয়া যায়।

শিক্ষকরা বলেন, গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৪টি স্টলে প্রায় অর্ধশত পিঠার সমাহার ঘটেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। পিঠা উৎসব গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর কাজী মো. নুর-উল ফেরদৌস বলেন, গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই তারা পিঠা উৎসবের আয়োজন করে আসছেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পিঠা-পুলির সঙ্গে সম্পর্ক তৈরি হবে এবং তারা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধারণ করতে পারবে। শিক্ষার্থীরা যেন এগিয়ে গিয়েও নিজেদের শিকড় ভুলে না যায়—সে জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন করা উচিত।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝