ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম
X

জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।
 
নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় জোটের মধ্যে টানাপোড়েনের পরে সংবাদ সম্মেলন করলেন জামায়াতের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভুইয়া বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেইসঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানাচ্ছি।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝