ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সালথায় গৃহবধুর মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
X
Advertisement

ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলা বাগানের মধ্যে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। 

হিরা মনি বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী ও এক সন্তানের মা। 

যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুঁজতেছি। 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী চুন্নু পলাতক আছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement