ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টুঙ্গিপাড়ায় সেনাসদস্য পরিচয়ে ওয়াকিটকি নিয়ে ঘোরাঘুরি অতঃপর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
X
Advertisement

ওয়াকিটকি পকেটে নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছিলেন ১৮ বছর বয়সী অচেনা এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করেন তিনি। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয় তাকে। পরদিন তাকে কারাগারে পাঠায় পুলিশ।

শনিবার রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ পাড়া মুন্সীবাড়ি এলাকায়। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আটক কিশোর রাহাত চৌধুরী (১৮) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি বাসায় ভাড়া থাকতো।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পকেটে ওয়াকিটকি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণপাড়া মুন্সীবাড়ির সামনে ঘোরাঘুরি করছিলো রাহাত নামের এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায় রাহাত। একপর্যায়ে কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা থানায় খবর দেন। তখন টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ ঐ কিশোরকে আটক করে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত তার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ও গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানার একটি মামলা হয়েছে। সেই মামলায় রবিবার দুপুরে কারাগারে পাঠানো করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এমএইচএম/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement