ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাট হাতীবান্ধায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
X

প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় (১ আসনে) বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয়।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝