ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
একটি দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে পারি না: চরমোনাই পীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
X

ইসলামী আন্দোলনের আমীর (চরমোনাই পীর) মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন প্রথমে পাঁচ দল এবং পরে আট দল নিয়ে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতির মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। তবে একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে সেই ঐক্য ভেঙে দিয়েছে। এতে পাকা ধানের মতো সম্ভাবনা নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর অভিযোগ করেন, সংশ্লিষ্ট দলটি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ইসলামের নাম ব্যবহার করে তারা জনগণকে বিভ্রান্ত করেছে এবং গোপনে পাশের দেশের সঙ্গে বৈঠক করে মানুষের বিশ্বাসে আঘাত হেনেছে। যারা নিজেদের ভাইদের সঙ্গে প্রতারণা করে, তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এ ধরনের দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ইসলামী আন্দোলন ব্যবহৃত হতে পারে না। বর্তমানে ইসলামের পক্ষে একমাত্র বাক্স হলো হাতপাখার বাক্স।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রথম ভোট যেন ইসলামের পক্ষে দেওয়া হয়। একই সঙ্গে মা-বোন ও মুরব্বিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তত একবার হাতপাখায় ভোট দিয়ে দেখুন।

তিনি বলেন, ফতুল্লার মাটি ইসলামের পক্ষে একটি শক্ত ঘাঁটি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ফাজেলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ইসমাইল সিরাজীর নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। 

সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতী ইসমাইল সিরাজী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতী রেজাউল করিম আবরার, মুফতী হাবিবুর রহমান মিসবাহ, মুফতী শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

এসএস/এসআর 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝