ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
X

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) প্রচার মাইক ভাঙচুর করেছে কৃষক দলের নেতাকর্মীরা এমন অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বাজারে (রেলবাজার) এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী চাটমোহর থানায় জিডি করেছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচার চলাকালো রেলবাজারে চাটমোহর উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাসের নেতৃত্বে তার ছেলে লোটাস বিশ্বাস, উজ্জল, সোহান বিশ্বাসসহ বেশ কয়েকজন ওই প্রচার মাইক ভাঙচুর এবং চালককে মারপিট করে।

এ ব্যাপারে কৃষক দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি লিটন বিশ্বাস জানান, এমন কোন ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানাও নাই। আমি ফৈলজানা ইউনিয়নে ধানের শীষের ভোট প্রার্থনা করছি।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী কে, এম আনোয়ারুল ইসলাম জানান, আমার প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় জিডি করেছি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। 

আরআরটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝