লালমনিরহাটের পাঁচটি উপজেলার মোট এক হাজার ৫০০ জন শীতার্ত ভিডিপি সদস্য-সদস্যা এবং ভাতাভোগী দলনেতা-দলনেত্রীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের (৩৪ বিএন) অধিনায়ক পরিচালক মো. কামারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, লালমনিরহাটসহ অত্র জেলা ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।
কম্বল পেয়ে আনসার ভিডিপি সদস্য-সদস্যারা মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এমএ