ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম
X

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৮ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

শুরুতে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৫-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এদের মধ্যে বিএনপির মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদারকে নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম (ঘোড়া), আশরাফুল আলম (ফুটবল) এবং মো. কাইউম আলী খানকে (কলস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৬-এর ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদের মধ্যে বিএনপির কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা এবং গণফোরামের শাহ মফিজকে নিজ নিজ দলীয় প্রতীক দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন), এম. এইচ. খান মঞ্জু (হরিণ), মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি), রনি মোল্লা (তালা) এবং উৎপল বিশ্বাসকে (ফুটবল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এদের মধ্যে বিএনপির এস. এম. জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বাছার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিনকে নিজ নিজ দলীয় প্রতীক দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (ফুটবল) এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিককে (ঘোড়া) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝