ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। রোববার তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

রকিবুর রহমান টুকুন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝