ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গারোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলদল অভিযান চালায়। এ সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নতুন প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এমএস / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝