ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইনমারি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় এসআরবি-৬-এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

    জেইউ/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝