ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াত, ১০ দলীয় জোটের এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন
এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তারা হলেন- বিএনপির মো. শাহাদাত সেলিম (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাকির হোসেন (হাত পাখা), জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মো. আলমগীর হোসেন (সিংহ), গণ অধিকার পরিষদের মো. কাউছার আলম (ট্রাক) এবং বাসদের মো. বিল্লাল হোসেন (মই)।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন
এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তারা হলেন- বিএনপির আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ), জামায়াতের এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের আবুল বাশার (ট্রাক), নাগরিক ঐক্যের মো. রেজাউল করিম (কেটলি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ইব্রাহীম মিয়া (এক তারা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাতঘড়ি) এবং ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন (হাত পাখা)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন
এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। তারা হলেন- বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ), জামায়াতের মো. রেজাউল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. ইব্রাহীম (হাত পাখা), জাতীয় পার্টির এ. কে. এম. মহি উদ্দিন (লাঙ্গল), লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সামছুদ্দিন (ছাতা) এবং ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন
এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৯ জন। তারা হলেন- বিএনপির এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তানিয়া রব (তারা), জামায়াতে ইসলামীর এ. আর. হাফিজ উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ (হাত পাখা), বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল (মই), গণ অধিকার পরিষদের মো. রেদওয়ান উল্যাহ (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী (মোটরসাইকেল), শরাফ উদ্দিন আজাদ (কাপ-পিরিচ) এবং আনম মঞ্জুর মোরশেদ (ফুটবল)।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝