ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজার-২ আসনে প্রতীক পেলেন বিএনপি-জামায়াতসহ ৮ প্রার্থী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি, জামায়াতসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু পেয়েছেন (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী পেয়েছেন (দাঁড়িপাল্লা),
স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন (ফুটবল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ পেয়েছেন (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন (হাতপাখা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন (লাঙ্গল) প্রতীক, বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন (কাঁচি) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন (ঘোড়া)  প্রতীক।

এসআরসি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝