ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম
X
Advertisement

জয়পুরহাটের দুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া প্রতীক বরাদ্দ পত্র প্রদান করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ জেলা অন্যান্য কর্মকর্তা প্রার্থীদের সঙ্গে নির্বাচনে আচরণ বিধি মেনে নির্বাচন করা সহ নানা দিক নির্দেশনা মূলক মতবিনিময় করেন।

জেলায় দুটি আসনে জামায়াত, বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলে ৮ জন প্রার্থীর মাঝে প্রতি বরাদ্দ দেয়া হয়।

জয়পুরহাট -১ আসনে ৫ জন ও জয়পুরহাট- ২ আসনে ৩ জন, মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। এখানে ভোট কেন্দ্র ১৫১ টি এবং মোট ভোটার সংখ্যা হচ্ছে  ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন।

কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এখানে ভোট কেন্দ্র ১০৪ টি। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

এসআইএস/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement