ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের স্বার্থে গণভোট, তাই হ্যাঁ ভোট দিবেন: আসিফ নজরুল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম
X

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। তাই সরকার গণভোটের আয়োজন করছে। এটি দলের স্বার্থে গণভোট নয়, দেশের স্বার্থে গণভোট। তাই হ্যাঁ ভোট দিতে হবে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামে অডিটোরিয়াম হলরুমে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “আপনারা যদি চান যে দেশে বৈষম্য, নিপীড়ন, অবিচার ও দুর্নীতি দূর হোক, তাহলে হ্যাঁ ভোট দেবেন। আর যদি অন্যায় ও অবিচারের পক্ষে থাকেন, তাহলে না ভোট দিবেন। আমরা এই দেশ থেকে দুর্নীতি, অবিচার, অনিয়ম ও শোষণ দূর করার জন্য হ্যাঁ ভোট দেব।”

তিনি আরও বলেন, “গত তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা নিজেদেরকে ইলেকট্রেট ঘোষণা করে জনগণের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।”

এ সভায় আরও উপস্থিত ছিলেন—গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী বিপুল কুমার দাসসহ আরও অনেকে।

বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাদি হত্যার বিচারসহ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের বিলম্বের বিষয়ে প্রশ্ন তোলেন। উত্তরে সন্তুষ্ট না হয়ে তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। এ ঘটনায় আসিফ নজরুল তাৎক্ষণিক হলরুম ত্যাগ করেন।

টিএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝