ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খালাজোড়া সাকিনে চেকপোস্ট রোড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বোরহান উদ্দিন (২৪) নবীনগর উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার রাতে আখাউড়া থানাধীন খালাজোড়া সাকিনে চেকপোস্ট রোডে মদিনা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার ওপর থেকে বোরহান উদ্দিনকে হাতে নাতে আটক করা হয়। তার নিকট কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম বলেন, 'তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।'
এসআর/এমএ