ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ হলে রাজপথে নামার হুঁশিয়ারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
X

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঋণখেলাপী এবং দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের অবৈধ প্রার্থীদের অংশগ্রহণ হলে জনগণ রাজপথে নামার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 

এসময় আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশনে পেশী শক্তি প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেক জন শত শত লোক নিয়ে যাচ্ছে, কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক-বাহক দাবি করে একদিকে, আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, ‘যারা আগে সুযোগ পেয়ে এদেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধ হওয়ার পায়তারা করছে। আমরা কোনোভাবেই এসকল দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।’

ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সবশেষে বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সাড়া নির্বাচন করার সুযোগ দেব না।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝