ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাসনাতের প্রার্থিতা বহাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
X

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে কমিশন।

একই দিনে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। শুনানিতে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিল গ্রহণযোগ্য না হওয়ায় হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝