ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পিঠা উৎসব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
X

শীতের মিষ্টি রোদে হরেক রকমের পিঠায় লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বর্ণিল পিঠা উৎসব। তিন শতাধিক পিঠার পসরা সাজিয়ে শতাধিক স্টলে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। দৃষ্টিনন্দন এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে ভিড় করেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

এক যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীত মৌসুমে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

সকালে ফুল দিয়ে সাজানো ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।

ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ অন্যান্য অতিথিরা। পরে অতিথিরা বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।

পিঠা উৎসবে দর্শনার্থীদের জন্য ‘সুকন্যাদের পিঠার দোকান’, ‘নবান্নের পিঠা ঘর’, ‘পিঠার সমাহার’, ‘ঢেঁকির বৈঠকখানা’, ‘নোয়া চাইলে নোয়া হিডা’, ‘পিঠা আড্ডা’, ‘টুনটুনিদের পিঠা ঘর’ ও ‘পিঠা অরণ্য’সহ বিভিন্ন নামের শতাধিক স্টল দেখা যায়।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝