ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম আপডেট: ১৪.০১.২০২৬ ১:৩০ পিএম
X

খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটের দিকে জেলা সদরের কদমতলী এলাকায় প্রার্থীর ভাড়া বাসার সীমানাপ্রাচীরের ভেতরে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর সৈয়দ মো. আব্দুল মোমেন ও সেক্রেটারি মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আমীর প্রফেসর সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটের দিকে জেলা সদরের কদমতলীতে প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলীর ভাড়া বাসার উঠানে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা থেকেও ওই শব্দ শোনা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। স্থানীয় ও সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফোন করে বিস্ফোরণের বিষয়ে জানিয়েছেন।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, রাতে সদর উপজেলা জামায়াতের আমীর ইলিয়াছ ফোন করে ঘটনাটি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যেসব আলামত সংগ্রহ করেছে, তাতে কোনো বিস্ফোরকের নমুনা মেলেনি।

এনএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝