ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম
X
Advertisement

থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮০ জন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনের ওপর পড়ে গেলে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত তিনটি বগিতে আটকে পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভেতরে আরও আহত ও নিহত থাকতে পারে। ক্রেনটি পড়ে থাকায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। তবে ক্রেন সরানোর কাজ চলছে। আশা করছি দ্রুত সবাইকে উদ্ধার করা যাবে।”

থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানান, ব্যাংকক থেকে ছেড়ে আসার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

উল্লেখ্য, থাইল্যান্ড সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন রেললাইনে নির্মাণকাজ চলছিল। ব্যাংকক–উবন রাতচাথানি লাইনে অন্যান্য দিনের মতো বুধবার ভোরেও কাজ শুরু হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement