ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম
X

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য একটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। খবর খালিজ টাইমসের।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।

এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নিহত যমজ ভাইবোনের বয়স ছিল ২১ বছর। তাঁদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। দুর্ঘটনায় স্বজনদের হারিয়ে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝