ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলেও বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আপাতত ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ বজায় রাখার পক্ষে।

সৌদি আরবের অনুরোধের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটি তাকে কিছুদিনের জন্য বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।’

মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব। তার দাবি, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। সেতুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন লাগবে।’

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

তবে জ্বালানি তেলের দাম বাড়লেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝