ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা, ১৬ শিক্ষার্থী বহিষ্কার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি সকালে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ (আব্দুল আজিজের ছেলে) নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার টেস্ট পরীক্ষার ফল জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন। এরপর পরীক্ষায় অংশ নিতে না দিলে অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে দেওয়া হবে না—এমন হুমকি দেন তিনি।

একপর্যায়ে আরিফ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তদন্ত শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ঘটনার সঙ্গে জড়িত আরিফসহ মোট ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, “ঘটনায় কারা নেতৃত্ব দিয়েছে, কারা সহযোগিতা করেছে কিংবা অনুসরণ করেছে—তা যাচাই করে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেন কোনো শিক্ষার্থীর প্রতি অবিচার না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নেওয়া পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এমবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝