ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কপোতাক্ষ নদে যুবকের লাশ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
X
Advertisement

খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটটি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিলেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় পথিমধ্যে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মরদেহের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ লাশটি উদ্ধার হলো। 

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement