ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালী সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম
X
Advertisement

নোয়াখালী জেলা শহর মাইজদীতে থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার। 
 
রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। শনিবার কুমিল্লা জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো.মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও মো.আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।  

জানা যায়, গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে’র শার্টারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ২ জানুয়ারি সুধারাম থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্য প্রযুক্তি ও গোপনে তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায়  শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিন ভরি ৫ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে ৫ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।    

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন আরও বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।  

এমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement