ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
X

সুন্দরবনের অবৈধভাবে কাকড়া ধরার সময় ৪৯০ কেজি কাকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে এর সাথে জড়িত ৫ ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড নলিয়ানের সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১লা জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু কাকড়া আহরণকারী কৌশলে বনে প্রবেশ করে নিষিদ্ধ পন্থায় ডিমওয়ালা কাকড়া শিকার করছে। তাই এ সকল কাকড়া আহরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

আটককৃতরা হচ্ছে, তরুণ সরকার (২৬), একই এলাকার মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। এদের সকলের বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামের বিভিন্ন এলাকায়।

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝