ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পার্থ শেখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম
X

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গী হয়েছেন সামিহা রহমান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা দু'জন নতুন জীবনের পথে পা বাড়ালেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। 

তিনি বলেন, একই দিন রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, পার্থর স্ত্রী সামিহা শোবিজ অঙ্গনের কেউ নন, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটিকে একসঙ্গে বিভিন্ন সময়ে ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়েই রূপ নিল।
 
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে গত দুই বছরে পার্থ শেখ দর্শকদের মধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এও তাকে দেখা গেছে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝