ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রেললাইন ভাঙার কারণে বিলম্বে ছেড়েছে সিল্কসিটি এক্সপ্রেস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম
X

রেললাইন ভাঙার কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশন থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে অবহিত করেন। ভাঙা স্থানের কাছে ট্রেনটি প্রায় ৪০ মিনিট থামিয়ে রাখা হয়।

রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ২০ মিনিট লেটে সকাল ৮টায় ছেড়ে আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভাঙার কারণে থামানো হয়। সেখান থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। সারদা রোড স্টেশনে মহানন্দা এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে রেলওয়ের কর্মীরা দ্রুত মেরামত কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, আড়ানী স্টেশনের পশ্চিমে, আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়েছিল। পরে মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রায় ৪০ মিনিট পরে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এতে যাত্রীরা কিছুটা বিড়ম্বনার শিকার হলেও নিরাপত্তার কারণে ট্রেন থামানো হয়েছিল।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ভাঙা স্থানের পশ্চিমে ট্রেনটি ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভাঙা স্থানে শ্রমিকরা কাজ করছেন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝