ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতে কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম
X

ভারতে কারাবন্দী বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ৫৩ জন কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সিনিয়র এডভোকেট মহেশখালী জেলা কোর্ট এডঃ হামিদ উল্লাহ এবং মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।

দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।

উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম বলেন, ইতিমধ্যে ভারতে কারাবন্দী জেলেদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। তিনি পরিবারগুলোকে ধৈর্যধারণের জন্য অনুরোধ করেছেন।

সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, জেলেরা দেশের উপকূলীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমান্তসংক্রান্ত জটিলতার কারণে কারাবন্দী হওয়া জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাদের পরিবারের সার্বিক সুরক্ষা ও সহায়তায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বলেন, “কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা মহেশখালীর ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, তারা সাগরে যাওয়ার আগে যেন সকলের জাতীয় পরিচয়পত্রের কপিসহ একটি তালিকা থানায় জমা দেয়। তাদের জেলে কার্ডটি যেন নিরাপদে সংরক্ষণ করা হয়। ভারতে বন্দি এই ৫৩ জন জেলেকে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় সরকারের কাছে তালিকা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অন্যান্য সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যারা এই জেলে পরিবারের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে ধারণা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারতে কারাবন্দী সকল বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝