ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে পরিবার ও বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এলাকাবাসী, বিএনপির নেতা-কর্মী এবং বেগম খালেদা জিয়ার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়। মেজবানে এলাকার প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিঠু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেবসহ বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এটি/আরএন