ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
X

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ (১) শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের অনুযায়ী, ডিআইজি এস. এম. ফজলুর রহমানকে সিআইডি থেকে পুলিশ টেলিকম ইউনিটে এবং মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান, ডিআইজি মোহাম্মদ ওসমান গনি এবং ডিআইজি সানা শামীনুর রহমানকে সিআইডি থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এছাড়া, ডিআইজি মোহাম্মদ ফয়েজুর কবিরকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টারে এবং খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এছাড়া, নৌ পুলিশের পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিন, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ার এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক প্রয়োজন এবং কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই বদলি আদেশ জারি করা হয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝