ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
X

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ বুধবার (০৭ জানুয়ারি) আসরবাদে খুলনায় এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশরত্ন বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন; তিনি এ দেশের গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণার প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি আগামীর আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

শফিকুল আলম মনা বলেন, “দেশরত্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ তাঁর সুস্থতা কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি।”

এছাড়াও অনুষ্ঠানে খুলনা মহানগর ও বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝