ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম আপডেট: ০৭.০১.২০২৬ ৩:৫৬ পিএম
X

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। বুধবার সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন।

মঙ্গলবার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুন বেড়ে গেছে। দিনের বেলাতেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রাস্তাঘাটে ছোট-বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শহরের বরুণকান্দি এলাকার রিকশা চালক দবিরুল ইসলাম বলেন, 'দুই দিন ধরে অনেক বেশি শীত। শীতের কারণে বাহিরে বের হওয়ায় যাচ্ছে না। বাইরে বের হতে অনেক কষ্ট হচ্ছে। লোকজন সেভাবে বাইরে বের হচ্ছে না। যার কারণে আগের মতো ভাড়াও হচ্ছে না। শীতে কষ্ট হলেও দু-মুঠো খাবারে জন্য গাড়ি চালাতে হচ্ছে।'

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, 'জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিক ভাবে বলা যাচ্ছে না।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝