ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মার চরে ঘুমন্ত যুবককে হত্যা মামলার আসামী ১৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম
X

রাজশাহীর বাঘায় পদ্মার চরে বাড়িতে ঢুকে গুলি করে ঘুমন্ত যুবক সোহেল রানাকে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাতসহ মোট ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোহেল রানার স্ত্রী সাধিনা বেগম বাদি হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন। সোহেল রানা চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুরের করালি নওশারা চরের কালু মন্ডলের ছেলে।
 
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশি ফতেপুরের করালি নওশারা পদ্মার চরে রাতের আধারে বাড়িতে ঢুকে গুলি করে ঘুমন্ত অবস্থায় সোহেল রানাকে হত্যা করে দূর্বৃত্তরা। এ দিকে দূর্বৃত্তরদের গুলিতে সোহেল রানার স্ত্রী সাধিনা বেগমের বাম হাতের দুটি আঙ্গুল উড়ে যায়। স্থানীয় ও পুলিশের ধারণা আগের হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজন অতর্কিতভাবে গুলিছুড়ে এই হত্যাকান্ডটি ঘঠিয়েছে।
 
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের পদ্মার চরের নীচ খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় খানপুরের মিনহাজ মন্ডলে ছেলে আমান মন্ডল ও শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন নিহত হয়। পরের দিন কুষ্টিয়ার লিটন হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

২৭ অক্টোবর গুলিতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেন্সে করে রাজশাহী নিয়ে আসেন সোহেল রানা। এই ঘটনার জের ধরে সোহেল হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন তার পরিবার।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সোহেল রানা হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগের হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে ঢুকে রাত সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে।

এএইচএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝