ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সারজিসের আয়-ব্যয়-সম্পদ নিয়ে প্রশ্ন!
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ৩:৪১ পিএম
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১১ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচনী হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। এই ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় আসে বলেও উল্লেখ করেছেন তিনি। 

তবে কি ব্যবসা করেন তা স্পষ্ট করেননি সারজিস আলম। বার্ষিক ব্যয় দেখিয়েছেন ৭ লাখ ২৭ হাজার টাকা। তবে তিনি আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার আর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৩ লাখ ৩৭ হাজার ৭২৮ টাকা। তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর দিয়েছেন। এ কারণে সারজিসের আয়, ব্যয়, সম্পদ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

২৪ জুলাইর আগে ছাত্র। এত টাকা বা সম্পদের মালিক হলো কেমন করে? কি ব্যবসা করেন? এমন নানা প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।

হলফনামা থেকে জানা গেছে, সারজিস আলমের নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ টাকা। তার নামে দানকৃত কৃষি জমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। 

তবে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এমনকি তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়করও পরিশোধ করেছেন।

তবে হলফনামায় তার স্ত্রীর কোনো আয়, সম্পদ বা কোনো গহনার কথা উল্লেখ করা হয়নি। স্ত্রী গৃহিনী, আগে ছাত্রী ছিলেন। সারজিসের নামে মামলা রয়েছে একটি যা তদন্তাধীন।

সারজিস নিজস্ব আয় থেকে নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। তিনি শ্বশুড়-শাশুড়ি, আত্মীয়-স্বজন ও অন্যদের টাকায় নির্বাচন করবেন। এর মধ্যে বোনের স্বামী দেবেন ছয় লাখ, চাচা, মামা, শ্বাশুরি, শ্বশুড় পাঁচ লাখ করে, ধার নেবেন দুই লাখ, আত্মীয়-স্বজন নয় এমন চার জনের থেকে ১১ লাখ টাকা নিয়ে নির্বাচনী খরচ মেটাবেন।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝