ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিজিবির বাধায় নির্মাণাধীন রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেল বিএসএফ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, ধবলসুতি বিওপি’র সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের নিকট একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে।

এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণাধীন রিং ব্রিজ রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের একতরফা ও অননুমোদিত স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝