ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাদির হত্যাকারী ভারতে পালিয়ে থাকলেও ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন উপদেষ্টা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম
X
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা যদি ভারতেও পালিয়ে থাকে, সেখান থেকে ফিরিয়ে আনা হবে। আর এই হত্যার সঙ্গে যারা জড়িত, সবাইকে খুঁজে বের করা হবে। ঝালকাঠির নলছিটিতে শুক্রবার বিকেলে শহীদ শরীফ ওসমান হাদি লঞ্চঘাটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখাওয়াত হোসেন।

এর আগে বিকেল চারটায় বরিশাল থেকে স্পিডবোট যোগে তিনি নলছিটিতে পৌঁছে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্য মাসুমা হাদির সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, বরিশাল বিআইডব্লিউটিনের পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম, শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement