ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
X
Advertisement

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রে তথ্যের গরমিল ছিল। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় নোটারি পাবলিকের আইনজীবীর স্বাক্ষরের তারিখ ছিল ২৮ তারিখ, কিন্তু প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষরের তারিখ ছিল ২৯ তারিখ। অর্থাৎ নোটারি পাবলিকের স্বাক্ষর প্রার্থীর স্বাক্ষরের এক দিন আগের হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে প্রতীয়মান হয়েছে যে, প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি। নিয়ম অনুযায়ী প্রার্থীকে নোটারি পাবলিকের সামনেই স্বাক্ষর করতে হয়। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়। বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। বিএনপি জোটের প্রার্থী হিসেবে মান্নার নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তিনি নাগরিক ঐক্যের ‘কেটলি’ প্রতীক নিয়ে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement