ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার মৃত্যুতে আল-আইনে মিরসরাই সমিতি ইউএইর দোয়া মাহফিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৫:২০ পিএম
X

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের ফেলকন হাউসে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষক নাজমুল হাসান, উপদেষ্টা সালাউদ্দিন হেলাল, নুরুল আলম, মো. মোর্শেদ, মইনুদ্দিন মেম্বার, মোবারক হোসেন চৌধুরী, মাসুক দেলোয়ার হোসেন ও আজিজুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউএই মিরসরাই সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন রিপন, সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মো. মইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরানুল হক, মিরসরাই সমিতি আল-আইনের সভাপতি রেজাউল করিম এবং আল-আইন মিরসরাই বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী তানসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আপ্যায়ন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ তারিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী মিরসরাইবাসীরা।

আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝