ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৩:৪৬ পিএম
X
Advertisement

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িক ভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম বলেন, কুয়াশার কারণে বিভিন্ন ঘাটে একাধিক ফেরি নোঙর করতে বাধ্য হয়। পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে ছিল। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে নোঙর করে রাখা হয় রো-রো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী।

তিনি বলেন, 'দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে নোঙর করতে বাধ্য হয় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘন কুয়াশার কবলে পড়ে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।'

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান কিংবা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বাড়ে।

এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement