ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১২:১০ পিএম
X
Advertisement

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌ রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগন্জের পাটুরিয়ায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, 'যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমান এই নৌ রুটে ১৪টি ফেরি চলাচল করছে।'

এসআই/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement