ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম
X

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ডন চেম্বারে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুর উদ্যোগে এবং শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের সহযোগিতায় ৭ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু ও আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন রানাসহ আরও অনেকে।

বিএনপি নেতা শওকত হাশেম শকু বলেন, “বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ দোয়ার পাশাপাশি ৭ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থী।”

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝