ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ষণের পর কিশোরীর মৃত্যু, প্রধান আসামী গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম
X
Advertisement

ধর্ষণের শিকার হয়ে কক্সবাজারে ১৩ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে হৃদয় হাসান বাবু (২২) নামের ঐ তরুণকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া সেল পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গ্রেফতারকৃত বাবু ঘটনার মুলহোতা এবং আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী।

নিহত কিশোরীর পরিবার জানায়, কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেই কিশোরীর মৃত্যু হয়।'

পরিবারের অভিযোগ, 'তারা যে ভাড়া বাসায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে কথা কথাকাটি হলে গত ২২ ডিসেম্বর নিহত কিশোরীকে অপরহরণ করে নিয়ে যায় শহরের সাহিত্যকাপল্লীর বাসিন্দা হৃদয় হাসান বাবু, নায়েমসহ কয়েকজন। পরে নায়েমের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ৫ দিন পর সে মারা যায়।'

এই ঘটনায় রেকর্ড হওয়া ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় প্রধান আসামী বাবুসহ রোকেয়া নামের আরো এক নারীকে এর আগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, চাঞ্চল্যকর এই ঘটনা জোরালোভাবে খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ করা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া বলেন, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এএইচএসইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement