Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper

'গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় উন্নয়ন'

প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৭:১২ পিএম   (ভিজিট : ১৯৮)
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় উন্নয়ন। তারা চায় সুন্দর জীবনযাপন৷'

রোববার দুপুরে সুনামগঞ্জেশান্তিগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

পরিকল্পনা মন্ত্রী বলেন, 'যারা রাজনীতির নামে মানুষকে কষ্ট দেবে, আইনবিরোধী কাজ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় তাদের কঠোর ভাবে প্রতিহত করতে হবে৷ আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনের আরও ৯০ দিন বাকি এখন সঠিক ভাবে সব বলা যাবেনা। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। যারা নেতিবাচক চিন্তা করছেন তাদের সকল চিন্তা নির্বাচনী জোয়ারে ভেসে যাবে। মানুষ ভোটে যাবেন, ভোট দেবেন, কারণ তারা উন্নয়ন চান।'

দ্রব্যমূল্য নিয়ে এম এ মান্নান বলেন, 'আমরা স্বীকার করছি দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণে রাখার।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তার উৎসাহ উদ্দীপনায় আমরা সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন করছি৷ আমাদের যাত্রাপথে কপাটের পরে কপাট খুলছে। আজ মেডিকেল, ধান গবেষণা ইন্সটিটিউট, এরপর বিটাক, আজিজুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট, মুন্সি আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট। সুনামগঞ্জে রেল আসবেই৷ সুনামগঞ্জে আমরা বিমানবন্দর করবো। উড়াল সড়কের কাজ ইতিমধ্যে শুরু হয়েগেছে৷ শুধু কাজ আর কাজ। আমাদের কাজের শেষ নেই। সুনামগঞ্জের জন্য আমার আরও স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।'

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড.মোফাজ্জল হোসেন, উপ-পরিচালক ড. আনোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ প্রমুখ।

এর আগে সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের সূচনা, কাঠইর, বগলাখাড়া, দরগাহপুর ব্রিজ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), মডেল মসজিদ ও  ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শান্তিগঞ্জ, মুনসী আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

-এসএইচ/এমএ


সম্পর্কিত   বিষয়:  সুনামগঞ্জ   শান্তিগঞ্জ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close